ঢাকাTuesday , 25 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার-ইসি নির্বাচন বানচালের চেষ্টা করছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ভোটের তিন দিন আগেও নির্বাচন কমিশন ও সরকার ন্যূনতম পরিবেশ সৃষ্টি করতে পারেনি। সিইসির কাছে কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব জানান, ভোটের মাঠে ভয়াবহ তাণ্ডব চলছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার, আটক, নির্যাতন অব্যাহত রয়েছে। সরকার ও ইসি যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ইসি ও সরকার যৌথভাবে এ নির্বাচন প্রহসনে পরিণত করেছে। ভোটের তিন দিন আগেও ন্যূনতম পরিবেশ নেই। তবে ফাঁকা মাঠে গোল দিতে দেব না।’
ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের অভিযোগ নিয়ে কোনো আশ্বাস পাননি বলেও দাবি করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সিইসি কথাগুলো কোনো গুরুত্ব দেননি। কোনো আশ্বাসও পাইনি।’ বৈঠক চলাকালে ইসির সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে ঐক্যফ্রন্ট নেতারা বেরিয়ে আসেন বলেও জানান বিএনপির মহাসচিব।