ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বানচাল করতে চায় বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের এমপির পুত্র আলহাজ মশিউর রহমান মোল্লা সজল বলেছেন, নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি ও জামায়াত। এজন্য সারাদেশে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও নেতাদের বাড়ীতে ককটেল হামলা চালাচ্ছে তাদের কর্মী ও সমর্থকরা। তাই আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ও পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্তক নজর রাখতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকায় গনসংযোগ ও মতিবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘নৌকার পক্ষে দেশজুড়ে আজকে গণজোয়ার উঠেছে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো সবাইকে নৌকায় ভোট দিতে হবে।’
সায়েদাবাদ এলাকার ৪৯নং ওয়ার্ডবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে সজল বলেন, ‘আগামীতে ঢাকা-৫ আসন হবে মাদক-সন্ত্রাসমুক্ত এবং শিক্ষায় হবে দেশ সেরা। এ জন্য আপনাদের কাছে ভোট চাই, মা-বোনদের কাছে ভোট চাই, বয়ঃবৃদ্ধ মুরব্বিসহ সবার কাছে আমার বাবার জন্য নৌকায় ভোট চাই। আপনারা নৌকা মার্কায় ভোট দিন, আমরা উন্নয়ন দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব।
আকতার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারন সম্পাদক গাজী শামীম, প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম মিয়ন।