ঢাকাMonday , 24 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধী ও দোসরদের ভোট না দেওয়ার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দিতে প্রচারণা চালাচ্ছে একদল তরুণ। তারা নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম বলে পরিচয় দিচ্ছে।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাব, শাহবাগ মোড়, সংসদভবন এলাকাসহ বিভিন্ন স্থানে দাড়িয়ে মানবন্ধন ও লিফলেট বিরতণ করেছে এসব তরুণরা।
লিফলেটে লিখা রয়েছে, ‘মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী থেকে ২২ জনকে মনোনয়ন দিয়েছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও অভিযুক্ত পরিবার থেকে প্রার্থী রয়েছে ১০ জনের মতো যা আমাদের ব্যথিত করে। আমরা ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকা ড. কামাল হোসেন ও আসম আবদুর রবদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বলে জানতাম। সেই জায়গা থেকে আমরা ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম’-এর একটি প্রতিনিধি দল ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করি। আমাদের আবেদনের মধ্যে ছিল জামায়াতের সঙ্গ ত্যাগ নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা, জামায়াতের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গ ত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের সঙ্গ ত্যাগ। অথচ আবেদনসমূহের বিষয়ে অবগত হওয়ার পর ড. কামাল হোসেন ব্যস্ততার অজুহাত দেখিয়ে পরবর্তী সময়ে আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানান। কিন্তু পরবর্তী সময়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।’