ঢাকাSunday , 23 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রের সাথে ধানের শীষ লাগিয়ে প্রচার মিছিলের অভিযোগ

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : বিএনপির সন্ত্রাসীরা খন্তা, শাবল, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের সাথে ধানের শীষ লাগিয়ে প্রচার মিছিল করছে বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী হাবিবে মিল্লাত মুন্না।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘ধানের শীষের নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রচারে বাধা, হামলা ও কর্মীদের মারপিটের ঘটনা ঘটাচ্ছে। গত কয়েকদিনে আমাদের ১০/১২জন কর্মীকে মারপিট করেছে। আওয়ামীলীগের নির্বাচনী প্রচারে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।’
সিরাজগঞ্জ-২ (সদরে একাংশ ও কামারখন্দ) আসনের আওয়ামীলীগ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, ‘দেশে নির্বাচন এলেই শান্ত পরিবেশ অশান্ত করে বিএনপি। আবার তারাই আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও বোমাবাজি চালিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিচ্ছে।
তিনি বলেন, ‘দীর্ঘ ১০ বছর শান্তিতে ঘুমিয়েছে সিরাজগঞ্জের মানুষ। আমরা সন্ত্রাসী-চাঁদাবাজী বন্ধ করেছি। মাদক কমিয়েছি। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। অথচ তারা ১০ বছরে মানুষের কাছে না গিয়ে শুধু সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেছে। জনগণের কাছে সাড়া না পেয়ে নির্বাচনে জয়ের জন্য নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি।
সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) হারুন-অর-রশিদ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান, মিসেস শারিতা মিল্লাত, জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।