ঢাকাSunday , 23 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবা‌হিনী নি‌য়োগ‌কে স্বাগত জা‌নি‌য়ে বিএন‌পির বিবৃ‌তি

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : সেনাবাহিনী নিয়োগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচনকালে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি-সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে; যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।’
‘আমরা আশা করি-আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠির পক্ষে কাজ করবেন না।’
তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত; কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাঁদের সুনাম ক্ষুন্ন হতে পারে না।’
নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুয়োগ নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান বিএন‌পির মহাস‌চিব।