ঢাকাSaturday , 22 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রীর জামাতা

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা: যারা দেশের উন্নয়ন করেছে, দেশ যাদের কাছে নিরাপদ, আগামী নির্বাচনে তাদেরই ভোট দিতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনাই সেক্ষেত্রে যোগ্য।
বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার মাশরুর হোসেন মিতু। তিনি শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে পৌর আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খন্দকার মাশরুর হোসেন মিতু বিএনপির সমালোচনা করে বলেন, যারা এখনও ভোটের মাঠে নামেনি। ব্যানার-পোস্টার লাগায়নি। তার কি নাশকতার মাধ্যমে ভোট নিতে চায়। সে কাজ এই বাংলাদেশে আর সম্ভব নয়। বাংলার মানুষ এখন অনেক সচেতন, ভোটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।
তিনি সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে তার ভগ্নিপতি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, আওয়ামী লীগ নেতা অ্যাড: কে,এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের পরিচালক ও হাবিবে মিল্লাত মুন্না এমপির সহধর্মিনী শারিতা মিল্লাত, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক দানী মোল্লা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড: আব্দুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসনা হেনা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রোমানা রেশমা প্রমুখ।
এর আগে বিকেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা সদর উপজেলার সয়দাবাদে আওয়ামীলীগ আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।