ঢাকাMonday , 17 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মঙ্গলবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। সোমবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।
ব্যারিস্টার বিপ্লব বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।’
তিনি বলেন, আওয়ামী লীগ যখন জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ও দিন বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও তা বাস্তবায়ন করেছেন। বিপ্লব আরো বলেন, আওয়ামী লীগ এখন যে প্রতিশ্রুতি দেবে তাও বাস্তবায়ন করবে।