ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে এলজিআরডি মন্ত্রীর ব্যাপক গণসংযোগ

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শনিবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার সকালে তিনি ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুরে বুনিয়াদি স্কুলমাঠে নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দেন।
এ সময় মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি সরকারের সময় ফরিদপুর সন্ত্রাসের শহর ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শান্তির শহরে পরিণত হয়েছ্।’ এ সময় তিনি উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চান।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নুর ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আরিফুর রহমান দোলন, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত প্রমুখ বক্তব্য রাখেন। পরে তিনি শোভারামপুর ও কোমরপুরসহ অন্তত ৭-৮টি স্থানে গণসংযোগ করেন।