ঢাকাSaturday , 15 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে কোন্দল থেকে হামলা, বিশৃঙ্খলা করছে এবং সেটা সরকারের ওপর দোষ চাপিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। এটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের অন্তরায়। তারা এখন জামায়াত ও স্বাধীনতাবিরোধীদের ফ্লাটফর্মে পরিণত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্ট) নির্বাচনের ভরাডুবি হবে বুঝতে পেরে সমগ্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্ট করছে। বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের প্রতি আমাদের আহ্বান বিশৃঙ্খলা, মিথ্যাচার না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে সহায়তা করুন।’