নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বীরাঙ্গানার মধ্যে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার মুক্ত আসরের প্রকাশনার ত্রৈমাসিক মুক্তিযুদ্ধ বিষয়ক পত্রিকা স্বপ্ন’৭১ বিক্রির টাকা থেকে এই সহযোগিতা দেয়া হয়।
সিরাজগঞ্জের টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে শনিবার দুপুরে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, সিলেট শাখার সমন্বয়ক সামিউল্লাহ সম্রাট, সদস্যদের মধ্যে মোহাম্মদ আলী, আবু তাহের সোহেল, ইমরান হোসেন, সুব্রত ঘোষ, রাজীব পোদ্দার, প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক, হোসেন আলী, সাধারণ সম্পাদক হাসিব সরকার, উত্তরণ মহিলা সংস্থার সমন্বয়ক জাহিদ হোসেন লোহানী।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের ২২ বীরঙ্গানাকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল, একটি করে শাড়ি দেয়া হয়। এছাড়া তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
অনুষ্ঠানে বীরঙ্গানাদের মধ্যে বক্তব্য দেন সুর্য্য বেওয়া, রাজুবালা ও সামসুন্নাহার। তারা মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

