ঢাকাFriday , 26 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসির আয়েশি জয়

Link Copied!

chelse3-e1419604464601স্পোর্টস ডেস্ক : বাম্পার বক্সিং ডেতে জন টেরি ও ডিয়াগো কস্তার গোলে আয়েশি জয় তুলে নিয়েছে চেলসি। সবচেয়ে মজার তথ্য হলো আজকের জয়ের পর রোমান আব্রাহিমোভিচের মালিকানাধীন দলটির মনোবল নিশ্চিতভাবেই আরো বেড়ে দেবে। কারণ অতীতে চেলসি যেবারই বক্সিং ডেতে জয় পেয়েছে, সেবারই তারা লিগ জিতেছে।
শুক্রবার ইপিএলের ম্যাচে প্রিমিয়ার লিগের চার নম্বর দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে পরাস্ত করেছে ব্লুজরা। যা পয়েন্ট টেবিলে হোসে মরিনহোর দলের শীর্ষস্থান আরো সুসংহত করেছে। এই জয়ের পর ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই চেলসি। এক ম্যাচ কম খেলে ম্যানসিটির অবস্থান দুই নম্বরে। ঝুলিতে ৩৯ পয়েন্ট ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের।
১৯৮৫ সালের পর এই প্রথম ক্রিসমাসের বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে থেকে ছুটিতে গিয়েছিল ওয়েস্টহ্যাম। সুতরাং স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে মাঠে নামার আগে ধুন্ধুমার এক লড়াইয়ে অাভাস দিয়েছিল বেলেউন গ্রাউন্ডের দলটি। কিন্তু ময়দানি লড়াইয়ে কোনো অঘটন ঘটেনি। ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় স্টামফোর্ড ব্রিজের অধিবাসীরা।
যদিও প্রথম গোলের দেখা পেতে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। অর্ধঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর জন টেরি প্রথম স্বাগতিক দলের হয়ে অচলাবস্থা ভাঙেন। ডিয়াগো কস্তার নিকট থেকে বল পেয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন ইংলিশ ডিফেন্ডার। ছয় বছরের মধ্যে যা প্রথম। বিরতি থেকে ফিরে খেলার ৬২ মিনিটে ব্যবধান বাড়ান দলটির ইনফর্ম স্ট্রাইকার ডিয়াগো কস্তা। ইডেন হ্যাজার্ডের নিকট থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার। চেলসির হয়ে সর্বশেষ ১৫ ম্যাচে এটি কস্তার ১৩তম গোল।