ঢাকাFriday , 26 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পেশোয়ারে স্কুলে হামলার মূল হোতা নিহত

Link Copied!

pakistan
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলার ঘটনার মূল হোতা তালেবান নেতা সাদ্দাম নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে খাইবার প্রদেশের জমরুদ এলাকায় দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অভিযানে তিনি নিহত হন।
খাইবার প্রদেশের পুলিশ কর্মকর্তা শাহাব আলী শাহ সংবাদ সম্মেলনে বলেন, “জমরুদে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তালেবান নেতা সাদ্দাম মারা গেছেন।এসময় তার এক সহযোগীকে আটক করে পুলিশ।”
তিনি বলেন, “তেহরিক-ই তালেবানের তারেক গদর গ্রুপের অপারেশন কমান্ডার হিসেবে সাদ্দাম পেশোয়ারের সেনা স্কুলে বন্দুকধারীদের হামলায় সহযোগিতা করেন।”
২০১৩ সালে খাইবার পখতুয়ানায় পোলিও টিমের ওপর হামলার মূল নায়কও ছিলেন সাদ্দাম। ওই হামলায় ১১ পুলিশ নিহত হয়েছিল।–ডন।