
আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসকিলস্টুনা শহরে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচ জন।
সুইডেনে এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন দেশটিতে অভিবাসন নীতি নিয়ে চরম বিতর্ক চলছে। দেশটিতে আশ্রয় প্রার্থীদের সংখ্যা ৯০ শতাংশ কমিয়ে ফেলার দাবি জানাচ্ছে চরম ডানপন্থিরা। অপরদিকে মূল ধারার দলগুলো এ ব্যাপারে উদারনীতি গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের মুখপাত্র লার্স ফ্রাঞ্জিল জানান, কেউ একজন মসজিদের জানালা দিয়ে একটি বস্তু ছুড়ে মেরেছিল। এরপরই সেখানে আগুন ধরে যায়। এসময় মসজিদের ভেতরে থাকা পাঁচজন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীকে এখনও গ্রেপ্তার সম্ভব হয়নি।

