ঢাকাWednesday , 8 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ উপজেলায় মোবাইল ভ্যানে চলছে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ

Link Copied!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় জুলাই মাসে সমাপ্ত প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম. এ. মজিদ; এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব উন্নয়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্পের সহায়তায় প্রতি মাসে বাছাইকৃত ৭টি উপজেলায় মোবাইল ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে চলতি আগস্ট মাসে নতুন আরো ৭টি উপজেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়া উপজেলাগুলো হচ্ছে-মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা, কুমিল্লার মুরাদনগর, রাজশাহীর বাঘা, ঝিনাইদহের কালিগঞ্জ, বরিশালের উজিরপুর, হবিগঞ্জের বাহুবল এবং কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলা। এই ৭টি উপজেলার প্রতিটিতে ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তি সজ্জিত ৭টি মোবাইল ভ্যান বর্তমানে অবস্থান করছে এবং প্রতিটি ভ্যানে প্রশিক্ষণার্থী যুবক ও যুব মহিলাদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিষয়ে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে।
দেশের উপজেলা পর্যায়ে শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলে তাদের কর্মসংস্থান সৃষ্টি বা আত্মকর্মে নিয়োজিত করার এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ মানুষের মধ্যে তথ্য-প্রযুক্তি বিষয়েও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একটি করে মোবাইল ভ্যান অবস্থান করে এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন এইচএসসি পাশ যুবক ও ২০ জন এসএসসি পাশ যুব মহিলা মোট ৪০ জন যুবক/যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিটি ভ্যানে প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের একজন প্রশিক্ষক ও একজন সহকারী প্রশিক্ষক অবস্থান করেন। ১০টি ল্যাপটপ, ১টি করে স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও জেনারেটরসহ আধুনিক তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাদির দ্বারা এই ভ্যানগুলো সজ্জিত।