ঢাকাFriday , 5 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিনজোর সঙ্গে সাক্ষাৎ করবেন খালেদা

Link Copied!

khaleda

নিজস্ব প্রতিবেদক

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসছেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানান।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিনজো আবে। এছাড়া বিনিয়োগ বোর্ডের সঙ্গে জাপানি বিনিয়োগ সংস্থা জাইকা এবং জেট্রোর বৈঠকেও উপস্থিত থাকবেন সিনজো আবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মে মাসে জাপান সফরে গিয়েছিলেন। সে সময় তিনি বাংলাদেশ সফরের জন্য সিনজো আবেকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সিনজো আবের এ সফর হবে চৌদ্দ বছর পর কোনো জাপানি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর। এর আগে ২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ‍ওসিরো মোরি বাংলাদেশ সফর করেন।

রাজনীতি সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়