ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটি, আর্সেনালের গোল উৎসবের রাত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। তারপরও যেন থামতে চাইছেন না পেপ গার্দিওলার অপ্রতিরোধ্য দলটি।
সোয়ানসি সিটির বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৫-০ গোলে দাপুটে জয় পেয়েছে ম্যানসিটি। ইংলিশ লিগের অপর ম্যাচে প্রতিশোধ নিতে গিয়ে ওয়েস্টহাম ইউনাইটেডকে ৪-০ গোল উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
চিরচেনা ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির গোল উৎসবের রাতে একটি করে গোল করেছেন ডেভিড সিলভা, রহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইনে, বের্নান্দো সিলভা এবং গ্যাব্রিয়েল জেসুস।
টেবিলের তলানীর দিকে থাকা সোয়ানসি সিটিকে পেয়ে প্রতিপক্ষের জাল কাঁপানোর অনুশীলনটা আরেকবার সেরে নিল চ্যাম্পিয়ন সিটি। সোয়ানসি সিটির বিপক্ষে এ জয়ে ৩৪ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৯০। বাকি চার ম্যাচে ভালো করে এবার পয়েন্টের সেঞ্চুরিতে পৌঁছার নজর থাকবে সিটিজেনদের।
অপর ম্যাচে আর্সেনালের জয়ে জোড়া গোল পেয়েছেন আলেকসঁদ লাকাজেত। ডিসেম্বরে ওয়েস্টহাম ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র করেছিল গানাররা। তবে এবার ঘরের মাঠে সেই দলটিকে উড়িয়ে দিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। লাকজেতের জোড়ার গোলের সঙ্গে অ্যামিরেটস স্টেডিয়ামে একটি করে গোল পেয়েছেন ন্যাচো মনরিল ও অ্যারন র‌্যামসি।
লিগে এ জয়ের পর পয়েন্ট টেবিলের ছয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচ মেষে ৫৭। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৫তম অবস্থানে ওয়েস্টহাম ইউনাইটেড।