ঢাকাThursday , 18 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন রিয়েলিটি শো আগামীর তারকা

Link Copied!

etv-music-agamir-tarokaaবিনোদন ডেস্ক : একুশে টেলিভিশনে শিশু-কিশোরদের অংশগ্রহণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘আগামীর তারকা’। খুব শিগগিরই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। দেশের ৬৪টি জেলা থেকে প্রাথমিক বাছাই শেষে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু হবে।
১০ বছর থেকে ১৬ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। সারা বাংলাদেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এবং বাছাইকৃত প্রতিযোগীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। অংশগ্রহণকারীদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। একজন প্রতিযোগী কেবলমাত্র একবারই রেজিস্ট্রেশন করতে পারবে।
যাদের বাজারে অ্যালবাম রয়েছে তারা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে না।