ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর

Link Copied!

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার ৫নং আমলি আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হয়। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলায় খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৮ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়।
এ মামলায় খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করেন।