খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের (এমপি) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে খুলনা সিটিতে মেয়র পদে মোট ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
সোমবার দুপুরে তালুকদার আব্দুল খালেকের পক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ এর রিটার্নিং অফিসার মো ইউনুস আলীর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার ভাই আব্দুল জলিল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুজন আলী।
এছাড়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপির পক্ষে বর্তমান মেয়র মো. মনিরুজ্জামান মনি, সিপিবির মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির মোল্যা শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোজাম্মেল হক এবং জাতীয় পার্টির এসএম মুশফিকুর রহমান মুশফিক।

