ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খা‌লেদা জিয়ার কিছু হ‌লে দায় সরকা‌রের

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হলে এর দায় সরকারকে নিতে হবে ব‌লে সতর্ক ক‌রে দিয়েছেন বিএন‌পি নেতা মওদুদ আহমদ।
তি‌নি ব‌লেন, তা‌কে (খা‌লেদা জিয়া) কারাগারে যেভাবে রাখা হয়েছে তাতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। শনিবার দুপু‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌ক্যাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের সাম‌নে সাংবাদিকদের এ কথা ব‌লেন।
সকা‌লে খা‌লেদা জিয়া‌কে কারাগার থেকে হাসপাতা‌লে আনার পর সেখা‌নে মওদুদ আহমদসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীকে জ‌ড়ো হন।
মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ভার সরকারের নেওয়ার প্রয়োজন নেই। তাকে মুক্তি দিলে তিনি নিজেই নিজের চিকৎসা করাতে পারবেন। তিনি যে সত্যিকারের অসুস্থ আজকের এ অবস্থায় তা প্রমাণিত হয়েছে।
বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য ব‌লেন, বিএন‌পি নেত্রীকে হাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হবে। কেননা তার হাঁটুতে ব্যাথা।