ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের উদ্দেশ্য খারাপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে ব্যক্তিগত চিকিৎসকের সুযোগ না দেওয়ায় বিষয়টিকে ‘খারাপ উদ্দেশ্য’ হিসেবে দেখছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) উদ্দেশ্য যদি ভালো হতো, তাহলে অসুস্থ খালেদা জিয়ার জন্য ব্যক্তিগত ডাক্তারকে চিকিৎসার জন্য যেতে দিত। এক এগারোর সময়ে কারাগারে তার চিকিৎসার জন্য ব্যক্তিগত ডাক্তার দেওয়া হয়েছিল। তাহলে এখন তাকে দেওয়া হবে না কেন?’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামে একটি সংগঠন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে আর অংশগ্রহণমূলক নির্বাচন মানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে নির্বাচন করতে হবে। তা না হলে সেটা নির্বাচন হবে না। বিএনপি ছাড়া নির্বাচন ২০১৪ সালের মতোই হবে এটা বলার অপেক্ষা রাখে না।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল এ নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন। পরবর্তীতে সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেওয়া হবে। কিন্তু আপনারা তা করেননি। দেশের জনগণের সাথে প্রতারণা করেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি নাছিরউদ্দিন হাজারির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।