ঢাকাThursday , 5 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ১১ ও ১২ মে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১১ ও ১২ মে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ তারিখ ঘোষণা করেন। তারা আরো জানান, ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৬ ও ২৯ এপ্রিল। এ সময় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে ৩১ মার্চ ও ১ এপ্রিল ২৯তম সম্মেলনের তারিখ নির্ধারিত থাকলেও গত ৯ মার্চ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক হঠাৎ ঘোষণা দেন যে, ওই তারিখে সম্মেলন হবে না।
২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।