ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেলেন শামসুজ্জামান দুদু

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : রমনা থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বুধবার দুপুর পৌ‌নে ৩টার দি‌কে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক এস কে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।
গত ১২ ফেব্রুয়া‌রি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ।