ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল ছাড়লেন মির্জা ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে আজ সকালে নিজের উত্তরার বাসায় গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতাল ছেড়ে যান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সোমবার হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান তিনি সুস্থ। ওই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে বুধবার তাকে ছেড়ে দেওয়া হয়।