ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আছেন মির্জা ফখরুল ইসলাম। দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুল বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়।