ঢাকাThursday , 18 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র-কিউবার বরফ গলনে ‘সচল অর্থনীতি’

Link Copied!

obama-castroআন্তর্জাতিক ডেস্ক : কিউবার রাষ্ট্রপতি রাউল কাস্ত্রো দেশটির ওপর থেকে মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। দুই দেশ বিদ্বেষ ভুলে সদ্য বন্ধুত্বের পথে যাত্রা শুরু করলেও, বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি নিয়ে মার্কিন পার্লামেন্ট সদস্যদের মধ্যে দ্বিমত রয়েছে বলে জানা গেছে।
রাউল কাস্ত্রোর ভাষ্যমতে, পাঁচ দশকের বাণিজ্যিক নিষেধাজ্ঞা মানুষ ও অর্থনীতির প্রভূত ক্ষতির কারণ হয়েছে।
বিগত ৫৪ বছর ধরে কিউবার ওপর বাণিজ্যিক অবরোধ আরোপিত থাকার কারণে মূল ক্ষতির শিকার হতে হয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিকে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএস চেম্বার অব কমার্স-এর দেয়া সূত্রমতে, নিষেধাজ্ঞা আরোপের পর থেকে অদ্যাবধি কিউবার ক্ষতি হয়েছে প্রায় ১,১০,০০০ কোটি (১ লাখ ১০ হাজার কোটি) মার্কিন ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে ৬৪৮০ কোটি মার্কিন ডলার।
কিউবা ও যুক্তরাষ্ট্রের জন্যে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময়গুলো:
১৯৫৯: কিউবার জনপ্রিয়তম সমাজতান্ত্রিক বিপ্লবী ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে মার্কিন মদদপুষ্ট কিউবান রাষ্ট্রপতি ফুলসেনকিও বাতিস্তাকে পরাজিত ও অপসারণ করা হয়।
১৯৬০-৬১: কিউবায় প্রতিষ্ঠিত মার্কিন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে দেশীয়করণের আওতায় আনা হয়। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে সবরকম বাণিজ্যিক সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করে এবং কিউবার ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করে।
১৯৬১: মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর ষড়যন্ত্রে কিউবায় ব্যর্থ সামরিক অভ্যুত্থান পরিচালিত হয়।
১৯৬২: কিউবার মিসাইল সংকট কাটিয়ে উঠতে সহায়তা করে রাশিয়া, রুশ ব্যালেস্টিক মিসাইল সরবরাহ করে।
২০০১: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ কিউবানকে আটক করে মায়ামির কারাগারে আটক করা হয়।
২০০৮: ফিদেল কাস্ত্রোর ভ্রাতা রাউল কাস্ত্রো কিউবার ক্ষমতায় আসীন হন।
২০০৯: কিউবার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন গুপ্তচর অ্যালান গ্রসকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।
২০১৩: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যে মুখোমুখি হলে পরস্পরের করমর্দন করেন বারাক ওবামা ও রাউল কাস্ত্রো।
২০১৪ (১৭ ডিসেম্বর): অ্যালান গ্রসকে মুক্তি দেয় কিউবা। [তথ্যসূত্র: বিবিসি]