
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম; এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন উইংয়ের পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে গত ২৫ মার্চ সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম। অনুষ্ঠানে পরিচালক (কারিগরি) ড. মো. আসাদুজ্জামান, পরিচালক (কৃষি) ড. চন্দন কুমার সাহা, পরিচালক (জুট-টেক্স) ড. মোঃ আবুল কালাম আজাদ এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. এস, এম, মাহবুব আলীসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। ভোর ৬টা ২০ মিনেটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সুস্থ দেহ সুন্দর মন’ শ্লোগানে ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়। মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন; অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

