ঢাকাSunday , 1 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ দেশে জলদস্যু-সন্ত্রাসী ও জঙ্গিদের স্থান নেই

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকারের আমলে এ দেশে জলদস্যু, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো স্থান নেই। অচিরেই তাদের সমূলে নির্মূল করা হবে। সুন্দরবনে কাউকে দস্যুতা করতে দেয়া হবে না। শুধু সুন্দরবনে নয়, দেশের কোথাও জঙ্গি, সন্ত্রাসী ও দস্যুতা করতে দেওয়া হবে না।
রবিবার বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বনদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিরা বন ও জলদস্যুদের হাত থেকে তাদের রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি তুলেছিল। বনদস্যুরা এসব পেশাজীবীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সরকার তাদের দাবি একে একে পূরণ করার চেষ্টা করেছে। সুন্দরবন এখন অনেকটাই দস্যুমুক্ত। সুন্দরবনে কাউকে দস্যুতা করতে দেব না।
আত্মসমর্পনকারী বাহিনী ৩টি হল জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর বাহিনী, ছোট সুমন বাহিনী ও মেহেদী হাসান ওরফে ডন বাহিনী। এসব দস্যুদের প্রত্যেককে ২০ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোন সেট প্রদান করে র‌্যাব।
এ সময় বনদস্যুরা তাদের ব্যবহৃত ১৩টি একনলা বন্ধুক, ৩টি বিদেশী দোনলা বন্ধুক, ৪টি ২২ বোর বিদেশী রাইফলে, ৭টি পাইপগান, ১টি বিদেশী ওয়ানশূটারগানসহ ২৮টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার ৮১টি গোলাবারুদ জমা দেয়।
র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলা রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন, র‌্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব,বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।