ঢাকাSunday , 1 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট চাইতে সমান সুযোগ চায় বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট চেয়ে প্র্রচারণা চালাতে সব রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ সুবিধা দেওয়ার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবির কথা জানান।
বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক অধিকার আমাদের সংবিধান ও নির্বাচন কমিশনের বিভিন্ন আরপিওর মধ্যে সীমাবদ্ধ। এটা সব রাজনৈতিক দলের জন্য। কিন্তু বিষয়টা তো হচ্ছে, তারা সরকারি টাকা খরচ করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ করতে পারবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে লিফলেট বিতরণ করেন তিনি। মির্জা ফখরুল ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন জায়গায় রোববার লিফলেট বিতরণ করছেন।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। আমাদের অধিকার নেই। আপনাদের (মিডিয়ার) সবকিছু লেখার এবং বলার অধিকার নেই। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের গণমাধ্যমের যাওয়া উচিত। আমাদের সেই চেষ্টা করা উচিত।’ খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে মিডিয়ার আরো বেশি জানা দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব।