ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার সুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যই সত্য

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার সুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব দাবি করেন।
এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। বেগম খালেদা জিয়াকে জেলহাজতে সিভিল সার্জন দেখেছেন। তিনি আগে যেমন ছিলেন তেমনই আছেন।’ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান ও আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সড়ক ও জনপথের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, কারাগারে খালেদা জিয়া সুস্থ আছেন। তার সেই দাবিকে অস্বীকার করে খালেদা অসুস্থ বলে দাবি করছে বিএনপি।