ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাবিরোধীরা যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতাবিরোধীরা যেন কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকেই লক্ষ রাখার আহ্বান জানিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অ্যাডভোকেট সাহারা খাতুন নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এক শ্রেণির লোক আছে যারা অর্থের বিনিময়ে জামায়াত-শিবির ও বিএনপিকে আওয়ামী লীগে ঢোকানোর জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওইসব বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগে ঢোকানোর কোনো দরকার নেই।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশকে আর কেউ গরিব দেশ বলে ডাকবে না বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেন, আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতার কারণে বঙ্গবন্ধুকে নিয়ে বিভাজনের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু ১৬ কোটি মানুষের। যেমন ভারতের মহাত্মা গান্ধী, রাশিয়ার লেলিন, চীনের মাও সেতুং, ঠিক তেমনই বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান।
সংগঠনের সভাপতি মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় কবি ও নাট্যকার কাজী রোজী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, সংগঠনের সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত প্রমুখ উপস্থিত ছিলেন।