নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে নতুন করে দুই দিনের কর্মসূচি দিয়েছে দলটি। এর অংশ হিসেবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার মানববন্ধন করবেন বিএনপির নেতা-কর্মীরা।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত কারা মুক্তির দাবিতে আগামী ৬ মার্চ মঙ্গলবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হবে। এ ছাড়া আগামী ৮ মার্চ বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে।’
দুর্নীতি মামলায় কারান্তরীন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, কালো পতাকা মিছিল, অনশন ও লিফলেট বিতরণের মতো কর্মসূচি পালন করে বিএনপি।

