ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী দিবস উপলক্ষে রঙ বাংলাদেশে মূল্য ছাড়

Link Copied!

লাইফস্টাইল ডেস্ক : নারী প্রকৃত পক্ষে পৃথিবীর মূল স্থপতি। তাদের ছায়ায়, মায়ায়, সৃজনে, সৌন্দর্যে পৃথিবী লালিত্যময়, বাসযোগ্য। নারীত্বের এই উদযাপনই আন্তর্জাতিক নারী দিবস, ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ পোশাকের বিশেষ কালেকশন নিয়ে এসেছে। এছাড়াও নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোশাকে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে।
আগামী ৭ এবং ৮ মার্চ, এই দুইদিন রঙ বাংলাদেশের যেকোনো আউটলেট (দেশী দশ ছাড়া) থেকে কিংবা অনলাইন (www.rang-bd.com) থেকে নারীরা ১০% মূল্যছাড়ে যেকোনো পণ্য কিনতে পারবে। প্রিয়তম নারীর জন্য কোনো পণ্য কোনো পুরুষ কিনলে তিনিও এই বিশেষ ছাড় পাবে। অনলাইনে কেনার ক্ষেত্রে রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা। এছাড়া প্রিয়জনকে উপহার দেয়ার জন্য রয়েছে গিফট চেক ভাউচার, যার মাধ্যমে প্রিয়জন নিজের পছন্দ মতো কেনাটাকা করতে পারবে।
রঙ বাংলাদেশের প্রতিটি আউটলেটে নারীর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, ব্লাউজ, গহনা, মগ, উপহার সামগ্রী। শাড়ি ১,৫৭০-২,৪৯০ টাকা, থ্রিপিস ২,০০০-৩,০০০ টাকা, সিঙ্গেল কামিজ ১,৫০০-২,০০০ টাকা, আনষ্টিচ ২,০০০-২,৫০০ টাকা, সিঙ্গেল ওড়না ৫৫০-৬০০ টাকা, ব্লাউজ ৩৮০-৭৫০ টাকায় পাওয়া যাবে। এছাড়া মগ ২৮০-৩৫০ টাকা, শোপিস ২৫০-৯৫০ টাকা, গহনা ১০০-৩,০০০ টাকায় পাওয়া যাবে।