ঢাকাSunday , 4 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাফর ইকবালের ওপর হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসঙ্গে অপরাধীদের দ্রুত বিচারেরও দাবি জানিয়েছেন তিনি।
শনিবার সিলেটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের এক অনুষ্ঠানে জাফর ইকবালকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে এক যুবক।
আহত অবস্থায় শিক্ষার্থীরা জাফর ইকবালকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হামলাকারীকেও শিক্ষার্থীরা আটক করে মারধর করে পুলিশে দেন।