ঢাকাMonday , 19 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার বছরে ১৭ হাজার ২৮৯ নারী ও শিশু ধর্ষণ মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে নারী ও শিশু ধর্ষণসংক্রান্ত ১৭ হাজার ২৮৯টি মামলা রুজু হয়েছে।’
রোববার জাতীয় সংসদে এমপি আবুল কালাম আজাদের (জামালপুর-১) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
তিনি বলেন, ‘এসব মামলায় ভিকটিমের সংখ্যা ১৭ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ১৩ হাজার ৮৬১ জন নারী ও ৩ হাজার ৫২৮ জন শিশু।’
এই চার বছরে ৩ হাজার ৪৩০টি ধর্ষণ মামলার বিচার শেষ হওয়ার তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষ্পত্তি হওয়া মামলাগুলোতে ১৭ জনকে মৃত্যুদণ্ড, ৮০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৭৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজাসহ মোট ৬৭৩ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এ ছাড়া যৌন নির্যাতনের শিকার মোট ৪ হাজার ১০৫ জন নারী ও শিশুকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।’
নারী আসন-৩৪ এর এমপি আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিরা যাতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দেশগুলোকে (যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি) অনুরোধ করা হয়েছে। দুজন খুনির সম্পত্তি জব্দ করা হয়েছে।’
পলাতক খুনিদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরে টাস্কফোর্স কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরে ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে খুনিদের ছবি সংবলিত তথ্য প্রেরণ করে তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের মধ্যে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবদুর রশিদের মালিকানাধীন প্রায় ১৬ একর এবং রাশেদ চৌধুরীর এক দশমিক ১৫ একর জমি বাজেয়াপ্ত করে খাস খতিয়ানভুক্ত করা হয়েছে।’