ঢাকাThursday , 4 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের ডিএফও সাঈদ আলীর যোগদান

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ বন্যপ্রাণী ওShaid প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও হিসেবে বন কর্মকর্তা মোহাম্মদ সাঈদ আলী গত ১৪ জুলাই যোগদান করেন। টাঙ্গাইল জেলার মির্জাপুরের কৃতিসন্তান সাঈদ আলী ২০০৩ সালে (২২তম বিসিএস) ফরেস্ট ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন।
চাকুরিতে যোগদান করেই তিনি সিলেট বন বিভাগের আওতাধীন সুনামগঞ্জে সহকারী বন সংরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি কাপ্তাই বন উন্নয়ণ ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, ভোলা উপকূলীয় বন বিভাগের ডিএফও, পাবনা  সামাজিক বন বিভাগের ডিএফও এবং সর্বশেষ বান্দরবানের লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বিনয়ী ব্যক্তিত্ব বন কর্মকর্তা সাঈদ আলী তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। একজন আদর্শ বন কর্মকর্তা হিসেবে তার বেশ সুনামও রয়েছে।