আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ, ভারি উত্তোলক যন্ত্রের সাহায্যে মাটির নিচে চাপা পড়া আর্তদের উদ্ধারকাজ শুরু হয়েছে। গত ১২ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে ইন্দোনেশিয়ার ভূপ্রাকৃতিক বৈচিত্রপূর্ণ দ্বীপটিতে নেমে আসে এ প্রাকৃতিক বিপর্যয়।
জানা যায়, নিখোঁজ তালিকায় এখনও ৮০ জনের নাম রয়েছে। তাদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে সরকার নিয়ন্ত্রিত দল ও স্থানীয় সহস্রাধিক স্বেচ্ছাসেবক। নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে। ভূমিধসে মাটির নিচে চলে গেছে প্রায় শতাধিক ঘরবাড়ি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে কুড়িতে। ১১ জনকে হাসপাতাস্থ করা হয়েছে, তাদের অবস্থা ঝুঁকিমুক্ত নয়।
ভূপ্রাকৃতিক অবস্থান অনুসারে ইন্দোনেশিয়া অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। এখানে বড় ধরনের সামুদ্রিক ঝড় থেকে শুরু করে ভূমিধস, রীতিমতো নৈমিত্তিক ঘটনা।

