আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধের দীর্ঘ পঙ্কিল ইতিহাসের পটভূমি কলম্বিয়ায় সম্প্রতি সশস্ত্র ফার্ক সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণার সম্ভাবনার বিরুদ্ধে, রাস্তায় নেমে এসেছে কলম্বিয়াবাসী। সহস্রাধিকের সুদীর্ঘ মিছিলে, হাতে বহন করা হচ্ছে সাদা কার্নেশন ফুল, যা শান্তির প্রতীক হিসেবে কলম্বিয়ায় পরিচিত। নাগরিকদের ভাষ্য, তারা শান্তি চান বটে, তবে ফার্কদের সাধারণ ক্ষমার ভেতর দিয়ে নয়।
ফার্ক কলম্বিয়ার সমাজতান্ত্রিক সশস্ত্র গেরিলা দল। ১৯৬৪ সাল কলম্বিয়া সরকারসহ যুক্তরাষ্ট্রপন্থী ডানপন্থী রাজনৈতিক দলগুলো বিরুদ্ধে গৃহযুদ্ধের ডাক দেয় ফার্ক। এটি পিপলস আর্মি হিসেবে সমদিক পরিচিত। আদর্শ হিসেবে মার্ক্স, লেনিন, বলিভার, ফুকোর মতো মেধাবীদের বেছে নিলেও, চরমপন্থার জন্যে বারবার বিতর্কিত হয়েছে ফার্ক।
জানা যায়, রাস্তায় বিক্ষোভে নেমে আসা নাগরিকদের বড় অংশ সাবেক রাষ্ট্রপতি আলভারো উরিবের সমর্থক। আলভারো উরিবে বর্তমান রাষ্ট্রপতি হুয়ান মানুয়েল সান্তোসের রাজনৈতিক বিপক্ষশক্তি।
বিগত দুই বছর ধরে ফার্ক ইস্যু নিয়ে সিদ্ধান্তহীনতার দোলাচলে দুলছিল সান্তোসের প্রশাসন। বামপন্থী ফার্ক যোদ্ধাদের প্রতি নমনীয় অবস্থানের জন্যে তিনি আলোচিত ও সমালোচিত। ফার্কদের হাতে এখনও ‘অবৈধ’ অস্ত্র বিদ্যমান এবং দীর্ঘ অর্ধশত বছরে তাদের হাতে অসংখ্য ‘নৃশংশতার’ জন্ম হয়েছে এবং দেশটির মারত্মক মাদকপ্রবণতার পেছনে ফার্কের প্রভাবশালী হাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে।
এখনও ফার্কের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে দোলাচল বিদ্যমান। দুই ধরনের বিচার তাদের ভাগ্যে মিলতে পারে। এক, অস্ত্র জমা দিয়ে সাধারণ ক্ষমা গ্রহণ। দুই, বিগত কৃতকর্মের জন্যে বিচারের মুখোমুখি হওয়া।

