
বিনোদন ডেস্ক : আলোচিত-সমালোচিত হলিউডি অভিনেত্রী ও গায়িকা কিরা নাইটলি এবার সন্তানের মা হতে যাচ্ছেন। তার অনাগত সন্তানের বাবা জেমস রাইটন। ২৯ বছর বয়সি কিরা নাইটলির স্বামী জেমস রাইটন একজন গায়ক ও কিবোর্ড বাদক। কাজের সূত্র ধরেই দুজনের পরিচয়। সেখান থেকেই তারা বিয়ে করেন।
এদিকে নাইটলি গর্ভবতী হয়েছেন আরও তিন মাস আগে। যা এতদিন তিনি গোপন রেখেছিলেন।

