ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিরশ্ছেদ করা মৃতদেহ নিয়ে আইএসের বাণিজ্য

Link Copied!

isisআন্তর্জাতিক ডেস্ক : শিরশ্ছেদ করা মার্কিন সাংবাদিক জেমস ফলির মৃতদেহ নিয়ে বাণিজ্য শুরু করেছে ইরাকের সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। অবশ্য অপহরণ বাণিজ্যের মাধ্যমে তাদের বিপুল অর্থ উপার্জনের অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে।
শুক্রবার আইএস সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বাজফিড নামের একটি মার্কিন অনলাইন সংস্থা জানিয়েছে, এবার ফলির শিরচ্ছেদ করা মৃতদেহের বিনিময়ে ১০ লাখ ডলার দাবি করেছে আইএস।
এ বছর সিরিয়া থেকে মুক্তিপণের দাবিতে ২৩ পশ্চিমা নাগরিককে অপহরণ করে আইএস যোদ্ধারা। এদের মধ্যে ১৫ ইউরোপীয়কে তাদের দেশ লাখ লাখ ডলারের বিনিময়ে ছাড়িয়ে নেয়। তবে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে গত আগস্টে জেমস ফলির শিরশ্ছেদের পর সেই ভিডিও ইউটিউবে আপলোড করা হয়।
বাজফিডের খবরে বল হয়, মুক্তিপণের বিনিময়ে আইএস ফলির মৃতদেহ তুরস্ক সীমান্ত দিয়ে ফেরত দেবে। তাদের দাবির সত্যতা যাচাইয়ের জন্য তারা ফলির ডিএনএ নমুনাও পাঠাতে রাজি আছে। তবে তার আগে তাদের ১০ লাখ ডলার দিতে হবে। আগে টাকা পরে ডিএনএ নমুনা।
এ ব্যাপারে সাংবাদিক ফলির পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে মার্কিন কর্মতারা জানিয়েছেন তারা এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০০৮ সাল থেকে ২০১৪ পর্যন্ত আল কায়েদা ও আইএস ১২৫ মিলিয়ন ডলারের মুক্তিপণ বাণিজ্য করেছে। এর মধ্যে অর্ধেকই তারা আয় করেছে ২০১৩ সালে।