বিনোদন ডেস্ক : এশিয়ান টিভিতে ১২ ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার রাত ১০টায় সম্প্রচারিত হবে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান সেদিন দুজনে। অনুষ্ঠানটিতে রয়েছে তিনটি সেগমেন্ট- মনের কথা- দেখা হলো দুজনে, এবং রং বেরং।
প্রতি সপ্তাহেই তারকা দম্পতিদের নিয়ে এই আয়োজনে থাকছে তাদের ব্যক্তিগত প্রেম ভালোবাসার গল্প, দাম্পত্য জীবনের মিল অমিল, আর কুইজ। বিয়ের এতবছর পর আবার এই অনুষ্ঠানের মাধ্যমে তারকাদের ২য় বারের মত মালা বদল করিয়ে বিয়ের সেই আমেজটি আবার ফিরিয়ে আনা হয় কিছুক্ষণের জন্য।
সামিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আনিসুর রহমান। অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি আবিদা সুলতানা ও রফিকুল আলম।

