ঢাকাWednesday , 22 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সোহাগ মিয়া (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। বুধবার ভোরে শ্রীপুরের জৈনাবাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সোহাগ মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কেশবপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস জানান, ময়মনসিংহগামী একটি পিকআপ শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই মারা যায়।