ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ওড়িশা-অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা

Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’।

‘অর্ণব’ বাংলা শব্দ, যার অর্থ সমুদ্র। বাংলাদেশ আবহাওয়া সংস্থার পক্ষ থেকে আগে থেকেই এই নামটি নির্ধারণ করা হয়েছিল।

বর্তমানে নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও এগিয়ে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে ওই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অতিরিক্ত বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমে সাময়িক জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে নদনদীর পানিও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস