ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কলেজছাত্র হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে আলমগীর হোসেন নামে এক কলেজছাত্র খুনের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল (৩৫), একই গ্রামের মিন্নত আলী দেওয়ান ওরফে মিনার ছেলে আলামিন (৩৭) ও কফিল শেখের ছেলে জাকির (৩৭)।
নিহত আলমগীর নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল চরপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। সে কালীগঞ্জের তুমুলিয়া গ্রামে নানা বাড়িতে বসবাস করে স্থানীয় শ্রমিক কলেজে ডিগ্রি শ্রেণিতে লেখাপড়া করত।
গাজীপুর আদালতের এপিপি মো. আতাউর রহমান জানান, আলমগীর নানা বাড়ির পাশের বাড়ির সিরাজুলের ছেলেকে প্রাইভেট পড়াত। বিষয়টি স্থানীয় কিছু বখাটে সহ্য করতে পারত না এবং তারা কয়েকবার আলমগীরকে হুমকি দেয়। সিরাজুলের বাড়িতে থাকা অবস্থায় গত ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা আলমগীরের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আসামিরা ছোরা, ছেনি ও রড দিয়ে মারধর করে চলে যায়। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় কালীগঞ্জ হাসপাতালেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুল বারেক বাদী হয়ে ওই তিনজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।