ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মদ পান করে ২ জনের মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজীপুর সোনামুখী বাজারে বাংলা মদ পান করে মতিয়ার রহমান মতি (৪২) ও বেলাল হোসেন (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার ভোরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির ও মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামে বেলাল হোসেনের মৃত্যু হয়।
মতি সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও বেলাল গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের ইয়ার বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সোনামুখী বাজারে মতি ও বেলাল বাংলা মদ পান করে বাড়িতে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতে বেলাল হোসেন নিজ বাড়িতে মারা যায়। গুরুতর অবস্থায় মতিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়।
গান্ধাইল ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম জানান, বেলাল ও মতি মাদকাসক্ত ছিল। তবে মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে কিনা এটা জানা নেই তার।
কাজীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সমিত কুন্ডু বলেন, দুইজনের মৃত্যু হয়েছে শুনেছি। তবে মদ খেয়ে হয়েছে কিনা জানি না। পরিবার থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।