ঢাকাWednesday , 1 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : জেলার নবীনগরে জেএসসি পরীক্ষার্থীদের বহনকারী নৌকা ডুবে দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরো পাঁচ শিক্ষার্থী।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পাগলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।মৃতরা হলো-নাদিরা আক্তার (১৪) ও শান্তা বেগম সোনিয়া (১৪)। আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ নিখোঁজ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নৌকায় থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল।তাদের পরীক্ষার কেন্দ্র ছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ। নৌকাটি কৃষ্ণনগর ঘাটে নোঙ্গর করার একটু আগে ডুবে যায়। স্থানীয় লোকজন শিক্ষার্থীদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার নৌকা ডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।