খুলনা প্রতিনিধি : খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে সুপ্রিয়া (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে তেরখাদা উপজেলার পানতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুপ্রিয়া স্থানীয় পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও ওই এলাকার কৃষক মোহাম্মদ আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিয়া তার মায়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী মোর্শেদের একটি ধানকলে ধান ভাঙাতে যায়। মেশিন চলাকালে পাশে থাকা অবস্থায় প্রথমে তার উড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথাও মেশিনে জড়িয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, তিনি ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

