
আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস। দিনটির তাৎপর্য তুলে ধরে যুবদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল ৩১ অক্টোবর রাজধানীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক যুব র্যালি অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস। দিনটির তাৎপর্য তুলে ধরে যুবদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল ৩১ অক্টোবর রাজধানীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক যুব র্যালি অনুষ্ঠিত হয়।
বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুন সহকারে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে র্যালিতে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
যুব র্যালিতে আত্মকর্মী যুব ও সংগঠকসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক, স্বেচ্ছাসেবী সংগঠক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।

