ঢাকাSaturday , 7 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভা ১৪ অক্টোবর

Link Copied!

আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : আগামী আগামী শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানিয়েছেন।
জানা গেছে, আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো ইসির সঙ্গে সংলাপে বসবে। এরপর ১৮ অক্টোবর সংলাপে যাবে আওয়ামী লীগ। ইসির সঙ্গে সংলাপে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হবে সেসব ঠিক করা হবে এই বৈঠকে।
এছাড়া, সাম্প্রতিক রাজনীতি ও প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।