ঢাকাFriday , 6 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ক্রোধের শিকার প্রধান বিচারপ‌তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের ক্ষোভ এবং ক্রোধের শিকার বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পা‌র্টির আয়োজনে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান অপহরণের প্রতিবাদে ও সন্ধানের দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘প্রধান বিচারপতির অসুস্থতা কিছু নয় এটা ভুয়া, এটার একমাত্র টার্গেট হলো সরকারের বিরু‌দ্ধে ‌ষোড়শ সং‌শোধনীর রায় নি‌য়ে কোনো কথা বলবে না।’
প্রধান বিচারপতি বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যাওয়ার কথা তুলে রিজভী বলেন, ‘আইনমন্ত্রী বলছেন বিচারপতির ক্যান্সার এজন্য ছুটি নিয়েছেন। এদিকে আওয়ামী লীগ নেতা নাসিম বলছেন বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা অন্য কিছু না শুধু সরকারের ক্ষোভের শিকার।’
বাংলাদেশ কল্যাণ পাটির আয়োজিত এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুউল্লাহ চৌধুরী, মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, খন্দকার লুৎফর রহমান, মাওলানা তোফাজ্জল, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান প্রমুখ।